Thursday, November 9, 2017

LEARN RIGHT FORMS OF VERBS TRICKS AND RULES!!!! আর ভুল না!!!!

হ্যালো ভিউয়ারস্‌ , আমি মোঃ শালিম। আর আপনি দেখছেন আমার ব্লগসাইট স্প্রেড নলেজ। আজকে আমার টপিক রাইট ফর্ম্‌স অব ভার্ব। আর রাইট ফর্ম্‌স অব ভার্ব কে ভয় নয় করবো জয় এটা হচ্ছে আজকে আমার এ পোস্ট দেওয়ার মূল উদ্দেশ্য। আজকে আমি রাইট ফর্ম্‌স অব ভার্বের খুবই সহজ নিয়ম ও টেকনিক নিয়ে আলোচনা করবো। তাই মিশ না করে পোস্টটি শেষ পর্যন্ত পড়তে থাকুন। তাহলে শুরু করা যাক-

আচ্ছা, রাইট ফর্মস অবভার্ব কী? এটি হলো ক্রিয়ার বিভিন্ন রুপ। যেমনঃ হাঁটা একটা ক্রিয়া। এর আর কী কী রুপ আছে? এর আরও পাঁচটি রূপ আছে। সেগুলো হচ্ছে -হাঁটেন, হাঁটছেন, হাঁটলেন, হাঁটছিলেন, হাঁটবেন। বাংলা ভাষায় এ পাঁচটি রূপ আছে। ইংরেজিতে এরকম প্রত্যেক ভার্ব এর পাঁচটি রূপ রয়েছে। যেমনঃ Bite একটি ভার্ব যার অর্থ কামড়ানো। এর পাঁচটি রুপঃ- Bite(বাইট), Bit(বেট), Bitten(বিটেন), Biting(বিটিং), Bites(বাইটস)এ রূপ গুলো যদি আমরা লক্ষ্য করি তবে দেখবো রূপগুলো হলো বেস ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপ্‌ল ফর্ম, ভার্ব এর সাথে ing এবং ভার্ব এর সাথে s/es. এ রূপগুলো ব্যতীত রাইট ফর্মস অব ভার্ব এ আর কোনো অতিরিক্ত ভার্ব এর রুপ দেখা যায় না। তাই এ রূপগুলো কখন ব্যবহার করতে হবে সেটা জানলেই যথেষ্ট। তাই চলো এখন এ রূপগুলো কখন ব্যবহার করতে হবে তার কিছু রুলস জেনে নেই।
Bite(Base form)
যখন প্যাসেজ প্রেজেন্ট ফর্ম এ লেখা থাকে তখন যদি কোনো সেন্টেন্সের সাব্জেক্ট 1st person /2nd person থাকে অথবা 3rd person+Singular number থাকে তবে ভার্ব এর বেস ফর্ম বসে।যেমনঃ-
I generally draw the picture.
আমি প্রায়ই ছবিটি আঁকি।
Image result for beautiful paint
You Eat too much.
তুমি অনেক বেশি খাও।
They always stick with me.
তারা সবসময় আমার সাথে লেগে থাকে।

এছাড়া যদি কোনো সেন্টেন্স ভার্ব দিয়ে শুরূ হয় তাহলে ঐ ভার্ব বেস ফর্ম এ হবে।যেমনঃ-
Wear your dress.
তোমার কাপড় পরিধান করো।

আবার যদি ভার্ব এর ঠিক আগে যদি মোডাল অকজিলারিস/to থাকে তবে ঐ ভার্ব এর বেস ফর্ম বসে।
He may kill me.
সে আমাকে মেরে ফেলতে পারে।
He wants to kill me.
সে আমাকে মেরে ফেলতে চায়।

যদি বাক্যে do,did,does থাকে তাহলেও উক্ত ভার্ব এর বেস ফর্ম হবে।
I don’t like that girl.
আমি ঐ মেয়েটাকে পছন্দ করি না।
I didn’t steal the money.
আমি টাকাটি চুরি করলাম না।
Does he sit here?
সে কি এখানে বসে ?
এরপরে আসি ভার্ব এর পাস্ট ফর্ম এর নিয়মে; এটা খুবই সহজ।
যদি কোনো সেন্টেন্স অতীত কে নির্দেশ করে তবে ঐ সেন্টেন্স এর ভার্ব পাস্ট ফর্ম এ হয়। যেমনঃ
I bound the rope long ago.
আমি অনেক দিন আগে দড়িটি বাঁধলাম।

যদি since এর প্রথম অংশ প্রেজেন্ট ইন্ডিফিনিট/ প্রেজেন্ট পারফেক্ট থাকে তবে এর পরের অংশের ভার্বটি পাস্ট ফর্ম এ হয়।
It is many years since I sang.
আমি অনেক বছর আগে গান গেয়েছিলাম।
Many years have passed since I met her.
অনেক বছর পেরিয়ে গেছে যখন আমি তাকে দেখেছিলাম।


যদি since এর পরের অংশ পাস্টপারফেক্ট থাকে তবে এর প্রথম অংশের ভার্বটি পাস্ট হয়। যেমনঃ-
It was many years since I had come here.
অনেক বছর আগে আমি এখানে এসেছিলাম
আজকের জন্য এতই। যদি কোনো প্রশ্ন থাকে তবে কমেন্ট করতে ভুলবেন না। আর পোস্টটি লাইক আর শেয়ার করতে ভুলবেন না। ভার্বের বাকি তিনটি রূপের কিছু নিয়ম নিয়ে আবার ফিরে আসবো। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন।
Watch Youtube Video to understand more.
Watch Now.

      

No comments:

Post a Comment